জাপানি বিনিয়োগ
জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, আলোচনায় বিনিয়োগ ও বাণিজ্য
চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সকাল সোয়া ৯টায় তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটটি জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সফরে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার, জাপানি বিনিয়োগ আকর্ষণ, বাণিজ্য সম্প্রসারণ এবং জ্বালানি ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে।